সর্বশেষ

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

উল্লাপাড়ায় মাদককে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩

উল্লাপাড়ায় মাদককে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের বিরোধিতা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।




আহতরা হলেন- বজ্রাপুর গ্রামের মরহুম হাজী হাতেম আলীর ছেলে মোঃ পর্বত আলী ভুট্রো সরকার, মন্টু সরকার, বিনা সরকার। আহতদের মধ্যে মন্টু সরকারের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।



স্থানীয়রা অভিযোগে বলেন, গত ২৪ এপ্রিল মোহাম্মদ পর্বত আলী ভুট্রো এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির একটি লিখিত অভিযোগ দায়ের করেন উল্লাপাড়া মডেল থানায়। অভিযোগের পর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে দাবি করেন ভুট্রো। 


পর্বত আরও বলেন, সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হলে ওত পেতে থাকা প্রতিপক্ষরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে  তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার ভাই ও ভাবি এগিয়ে এলে তাদেরকেও বেদম মারপিট করা হয়। এ ঘটনায় প্রতিপক্ষরা আমাদের পরিবারের তিনটি ঘর-বাড়ি ভাঙচুর ও জমির পাশের গাছ কেটে ফেলে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


প্রতিপক্ষ আমজাদ হোসেন জানান, পাশের বাড়ীর দোকানে বসে থাকা অবস্থায় তারা  বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে।


এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা আদায়

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা আদায়

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আদালত এ সময় অবৈধ তেল মালিক শাহ জামালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।



 সোমবার রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ডের অদূরে পাবনা- বগুড়া মহাসড়কে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালতের বিচারক ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।


আদালত এ সময় জরিমানার ১০ হাজার টাকা সহ জব্দকৃত ১২০০ লিটার তেল পাশ্ববর্তী উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত দামে বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা সরকারী কোষাগারে জমা দেন। 


আদালতের বিচারক রায়হানুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে বলেন, কোন ব্যক্তি তেল নিয়ে কারসাজি, অবৈধভাবে তেল বিক্রি ও সংকটের সৃষ্টি করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় গণমাধ্যমকর্মী, উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৪ মার্চ, ২০২৬

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 দৈনিক মূল্যবোধ ডেস্ক: ১৩ মার্চ ২০২৬: “আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কোনো প্রকার নির্বিচারে হত্যা আমাদের কাম্য নয়। বিশ্বের প্রতিটি প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক”—এই জোরালো সংহতি ও মানবতার বার্তার মধ্য দিয়ে আজ রাজধানী ঢাকার মগবাজারস্থ ‘জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’-এ অনুষ্ঠিত হলো কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW) আয়োজিত বিশেষ ‘আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল-২০২৬’।

দৈনিক মূল্যবোধ ডেস্ক রিপোর্ট 


সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে দেশবরেণ্য সামরিক কর্মকর্তা, জ্যেষ্ঠ আইনজীবী এবং বিশিষ্ট মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ:

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান

লে. কর্নেল আবু ইউসুফ জোবায়ের উল্লাহ, psc (অব.)

অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, উপদেষ্টা, CHRW

সারোয়ার ওয়াদুদ চৌধুরী, উপদেষ্টা, CHRW

অ্যাডভোকেট আব্দুল হাসেম, উপদেষ্টা, CHRW

মো. হাবিবুর রহমান, উপদেষ্টা, CHRW

ড. ইঞ্জি. রফিকুল ইসলাম, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, CHRW

অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি, উপদেষ্টা, CHRW প্রীতি সরমান, উপদেষ্টা, CHRW

ড. শামীম হামিদী, সভাপতি, ঢাকা মহানগর উত্তর, CHRW,ড. নাঈমা খানম, উপদেষ্টা, CHRW

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, উপদেষ্টা, CHRW

অ্যাডভোকেট এনায়েত উল্লাহ, কার্যকরী সদস্য, CHRW,ড. শহীদ মঞ্জু, উপদেষ্টা, CHRW

আতাউল্লাহ খান, উপদেষ্টা, CHRW এম. এইচ মোতালেব খান, কার্যকরী সদস্য, CHRW

মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টা, CHRW

অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, উপদেষ্টা, CHRW ড. শরিফ সাকী, উপদেষ্টা, CHRWএম. এ মঞ্জু, উপদেষ্টা, CHRW,অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, উপদেষ্টা, CHRW,এস. এম আমানউল্লাহ, সমন্বয়ক, দপ্তর দপ্তর, CHRW

শান্তি ও মানবতার আহ্বান:

সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, "বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যেকোনো ধরণের যুদ্ধের বিরুদ্ধে। আমাদের চাওয়া একটাই—পৃথিবীর কোথাও যেন নিরীহ মানুষ প্রাণ না হারায়। শান্তির সুবাতাস যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়।" আমন্ত্রিত অতিথিবৃন্দও তাদের বক্তব্যে মানবাধিকার রক্ষা এবং যুদ্ধের বিভীষিকা থেকে বিশ্বকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সঞ্চালনা ও দোয়া মাহফিল:

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন এস. এম সাজেদুল ইসলাম ও মো. ইয়াসিন (দপ্তর প্রতিনিধি, CHRW)। আলোচনা সভা শেষে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্বের সকল শান্তিকামী মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়।

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে গিয়ে সমাবেশে একত্রিত হয়।

আন্দোলনরত ছাত্র-জনতা


সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাইয়ের অন্যতম শক্তি ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’


বক্তারা আরও জানান, ছাত্র-জনতা হাদির ওপর হামলাকে গণতন্ত্রকামী কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কুষ্টিয়া ৭৫-১ (দৌলতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত এমপি প্রার্থী মুফতি আমিনুল ইসলামের বিশাল মোটরসাইকেল র‌্যালি

কুষ্টিয়া ৭৫-১ (দৌলতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত এমপি প্রার্থী মুফতি আমিনুল ইসলামের বিশাল মোটরসাইকেল র‌্যালি

  দৈনিক মূল্যবোধ ডেস্ক: গত ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুর ৩টায় প্রাগ পুর বাজার থেকে শুরু করে দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গাড়িবহর। 




র‌্যালিটি নেতৃত্ব দেন কুষ্টিয়া ৭৫-১ (দৌলতপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি আসলাম উদ্দিন আশরাফী, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতা-কর্মী,শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ জনগণসহ সর্বস্তরের জনগণ।

  র‌্যালি শেষে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বক্তারা বলেন—দৌলতপুরে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন স্পষ্ট হয়ে উঠেছে।

আজকের এ ঐতিহাসিক মোটরসাইকেল র‌্যালি দৌলতপুরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং আসন্ন নির্বাচনে বড় আন্দোলনের গণসমর্থনের শক্তিশালী বার্তা পৌঁছে দেয়।

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে

রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে

 চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ


রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশে। গ্রেফতারকৃতের নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)।


শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) সকাল আনুমানিক ৬:১৫ ঘটিকায় গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়।


মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল ২০২৫) ভোর ৪:২৪ ঘটিকার দিকে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছলে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখায়। তারা জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ ২,৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল) এবং তার চাচাতো বোনের গলার একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুর মডেল থানা পুলিশের নজরে আসে। পুলিশ ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়। অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে ১৭ এপ্রিল ২০২৫ মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।



থানা সূত্র জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও ছিনতাই হওয়া নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুরে বাবা হজুর মসজিদ সংলগ্ন সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। 


থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। রেকর্ডপত্র পর্যালোচানায় জানা যায়, তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। 


গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ছিনতাইয়ে জড়িত অপর দুইজনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে জনপ্রিয় দুই নেতা কামরুজ্জামান সোহেল বিশ্বাস ও আঃ বারেক কে অন্তর্ভুক্তিকরণ ও সংবর্ধনা

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে জনপ্রিয় দুই নেতা কামরুজ্জামান সোহেল বিশ্বাস ও আঃ বারেক কে অন্তর্ভুক্তিকরণ ও সংবর্ধনা

 দৈনিক মূল্যবোধ  নিউজ ডেস্কঃ গত রবিবার দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের নব গঠিত পূর্নাঙ্গ আহবায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে কামরুজ্জামান সোহেল বিশ্বাস ও আঃ বারেক কে মনোনয়ন দেওয়া, কৃষক দলের উপজেলা কমিটিতে স্থান পাওয়ায় প্রাগপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদের কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

কামরুজ্জামান সোহেল বিশ্বাস ও আঃ বারেক 


উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব আসাদুজ্জামান সোনা মেম্বার। উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বপন,উপজেলা সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মোঃ আলাউদ্দিন, ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নিয়ামুল হক বিঃ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব নাজমুল হুদা , উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জনাব সরোয়ার জাহান বেনজির, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাব্বির আহমেদ নিয়ামুল, যুগ্ম আহ্বায়ক প্রাগপুর ইউনিয়ন যুবদল। আরো উপস্থিত ছিলেন  ইউনিয়ন বিএনপি সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


এ সময় বক্তারা আওয়ামী ক্যাডারদের সতর্ক করে বলেন এলাকায় শান্ত ভাবে বসবাস করুন কোন বিশৃঙ্খলা প্রাগপুর ইউনিয়ন বিএনপি মেনে নিবে না শক্ত হাতে প্রসাশনের সহায়তায় দমন করবে।

এছাড়াও বিএনপির স্থানীয় কমিটিতে কোন আওয়ামী লীগ পুনর্বাসন করলে স্থানীয় বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছে।




দেশ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।