বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

উল্লাপাড়ায় মাদককে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩

উল্লাপাড়ায় মাদককে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের বিরোধিতা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।




আহতরা হলেন- বজ্রাপুর গ্রামের মরহুম হাজী হাতেম আলীর ছেলে মোঃ পর্বত আলী ভুট্রো সরকার, মন্টু সরকার, বিনা সরকার। আহতদের মধ্যে মন্টু সরকারের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।



স্থানীয়রা অভিযোগে বলেন, গত ২৪ এপ্রিল মোহাম্মদ পর্বত আলী ভুট্রো এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির একটি লিখিত অভিযোগ দায়ের করেন উল্লাপাড়া মডেল থানায়। অভিযোগের পর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে দাবি করেন ভুট্রো। 


পর্বত আরও বলেন, সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হলে ওত পেতে থাকা প্রতিপক্ষরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে  তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার ভাই ও ভাবি এগিয়ে এলে তাদেরকেও বেদম মারপিট করা হয়। এ ঘটনায় প্রতিপক্ষরা আমাদের পরিবারের তিনটি ঘর-বাড়ি ভাঙচুর ও জমির পাশের গাছ কেটে ফেলে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


প্রতিপক্ষ আমজাদ হোসেন জানান, পাশের বাড়ীর দোকানে বসে থাকা অবস্থায় তারা  বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে।


এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

আমি  শাকিবকে পাত্তাই দিতাম না : চিত্র নায়িকা  পলি

আমি শাকিবকে পাত্তাই দিতাম না : চিত্র নায়িকা পলি

 বিনোদন ডেস্কঃ

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নায়িকা পলি। অনেকে তাকে ‘অশ্লীলতা’ যুগের নায়িকা বলেও চেনেন। দেশের চলচ্চিত্রে যখন একের পর এক অশ্লীল সিনেমা নির্মাণ হচ্ছিল, সেসময় পর্দা কাঁপাতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ ছবিটি দিয়ে চলচ্চিত্রের মাধ্যমে  যাত্রা শুরু হয়েছিল পলির।সর্বশেষে ২০১২ সালে ‘এক নম্বর আসামি’ সিনেমায় অভিনয় করে পর্দা থেকে হারিয়ে যান পলি।

বিনোদন ডেস্ক 


হঠাং এর মধ্যেই সম্প্রতি গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন পলি। যেখানে বর্তমান সময়ের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে রীতিমতো বোমা ফাঁটিয়েছেন তিনি। 


পলির বলেন, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান তাকে প্রায়ই ফোন করতেন। সিনেমায় নিতে বলতেন। কিন্তু তিনি শাকিবকে পাত্তা দিতেন না। 


এই নায়িকার আরো বলেন, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান যখন সিনেমায় অহরহ শুটিং করতেন তখন তিনি প্রায়ই আমাকে  ফোন করে অনুরোধ করতেন,, তাকে সিনেমায় নায়ক হিসেবে নেওয়ার জন্য। কিন্তু সবসময়ই শাকিবকে পাত্তা দিতাম না আমি।


পাত্তা না দেয়ার কারণ কি ছিল? এমন প্রশ্নে পলি বলেন, শাকিব তখন বেশ হ্যাংলা-পাতলা যুবক। ওই সময় শাকিবের ফিটনেসও যেমন ছিল না, অভিনয়ও পারতো না ঠিকঠাক। ওর চেয়ে তখন আমার চোখে নায়ক হিসেবে আমিন খানকেই বেশি ভালো লাগত। তাই আমি সে সময় শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলাম না।


এই নায়িকা আরও জানান, এখনও শাকিবের একটা জিনিস আমার মোটেও ভালো লাগে না। আর সেটি হলো, শাকিব নিজেকে সবসময় ঘরবন্দি রাখে। যেকোনো শুটিং ছাড়া এফডিসি কিংবা অন্য কোথাও আর তাকে দেখা যায় না। এমনকি পরিচিতদের সঙ্গে তিনি আড্ডাও দেন না। এই গোঁড়ামিটা এখনও শাকিবের মাঝে বিদ্যমান।