স্বাস্থ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাস্থ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৪ মার্চ, ২০২৬

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 দৈনিক মূল্যবোধ ডেস্ক: ১৩ মার্চ ২০২৬: “আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কোনো প্রকার নির্বিচারে হত্যা আমাদের কাম্য নয়। বিশ্বের প্রতিটি প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক”—এই জোরালো সংহতি ও মানবতার বার্তার মধ্য দিয়ে আজ রাজধানী ঢাকার মগবাজারস্থ ‘জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’-এ অনুষ্ঠিত হলো কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW) আয়োজিত বিশেষ ‘আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল-২০২৬’।

দৈনিক মূল্যবোধ ডেস্ক রিপোর্ট 


সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে দেশবরেণ্য সামরিক কর্মকর্তা, জ্যেষ্ঠ আইনজীবী এবং বিশিষ্ট মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ:

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান

লে. কর্নেল আবু ইউসুফ জোবায়ের উল্লাহ, psc (অব.)

অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, উপদেষ্টা, CHRW

সারোয়ার ওয়াদুদ চৌধুরী, উপদেষ্টা, CHRW

অ্যাডভোকেট আব্দুল হাসেম, উপদেষ্টা, CHRW

মো. হাবিবুর রহমান, উপদেষ্টা, CHRW

ড. ইঞ্জি. রফিকুল ইসলাম, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, CHRW

অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি, উপদেষ্টা, CHRW প্রীতি সরমান, উপদেষ্টা, CHRW

ড. শামীম হামিদী, সভাপতি, ঢাকা মহানগর উত্তর, CHRW,ড. নাঈমা খানম, উপদেষ্টা, CHRW

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, উপদেষ্টা, CHRW

অ্যাডভোকেট এনায়েত উল্লাহ, কার্যকরী সদস্য, CHRW,ড. শহীদ মঞ্জু, উপদেষ্টা, CHRW

আতাউল্লাহ খান, উপদেষ্টা, CHRW এম. এইচ মোতালেব খান, কার্যকরী সদস্য, CHRW

মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টা, CHRW

অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, উপদেষ্টা, CHRW ড. শরিফ সাকী, উপদেষ্টা, CHRWএম. এ মঞ্জু, উপদেষ্টা, CHRW,অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, উপদেষ্টা, CHRW,এস. এম আমানউল্লাহ, সমন্বয়ক, দপ্তর দপ্তর, CHRW

শান্তি ও মানবতার আহ্বান:

সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, "বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যেকোনো ধরণের যুদ্ধের বিরুদ্ধে। আমাদের চাওয়া একটাই—পৃথিবীর কোথাও যেন নিরীহ মানুষ প্রাণ না হারায়। শান্তির সুবাতাস যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়।" আমন্ত্রিত অতিথিবৃন্দও তাদের বক্তব্যে মানবাধিকার রক্ষা এবং যুদ্ধের বিভীষিকা থেকে বিশ্বকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সঞ্চালনা ও দোয়া মাহফিল:

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন এস. এম সাজেদুল ইসলাম ও মো. ইয়াসিন (দপ্তর প্রতিনিধি, CHRW)। আলোচনা সভা শেষে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্বের সকল শান্তিকামী মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়।

মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

ক্যান্সার আক্রান্ত শামীমার বাঁচার আকুতি

ক্যান্সার আক্রান্ত শামীমার বাঁচার আকুতি


 নিজস্ব প্রতিনিধিঃ টানাপোড়েনের সংসারে তিন কন্যা সন্তানের মা শামীমা খাতুনের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। সর্বস্ব বিক্রি করে কোনমতে চলছে চিকিৎসা। কিন্তু সে চিকিৎসা যথেষ্ট নয়। 


উপযুক্ত চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অংকের টাকা। যা তাঁর সবকিছু বিক্রি করে দিয়েও যোগাড় করা একেবারেই সম্ভব হয়নি। তাই তিনি জীবন বাঁচাতে দেশবাসী ও দানশীল ধনাঢ্য ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

শাশীমা খাতুন (৩৫) ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানাধীন তৈলটুপি গ্রামের টিপুর স্ত্রী। 

শামীমা ৪ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। টিপু-শামীমার সংসারে তিন কন্যা সন্তান রয়েছে। বড়ো মেয়ে  শ্রেণির ছাত্রী, মেজো মেয়ে ৩য় শ্রেণির ছাত্রী এবং ছোট মেয়েটার বয়স ৩ বছর। শামীমার স্বামী একজন বর্গা চাষী। পরের জমি বর্গায় চাষ করে কোনমতে চলছিল  তাদের সংসার। কিন্তু হঠাৎ করেই বিধি যেন বাম হয়ে দাঁড়ায়! শামীমার শরীরে সনাক্ত হয় মরণব্যাধি ক্যান্সার। যেখানে যা ছিলো তাই বিক্রি করে শুরু হয় চিকিৎসা।এরপর আত্মীয় স্বজনের সাধ্য মতো সাহায্যেও কিছুদিন চিকিৎসা চলে। কিন্তু ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সর্বস্ব বিক্রি ও স্বজনদের সহযোগিতায় আর কুল পাচ্ছে না। শামীমা ঢাকা জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।সেখানে প্রতিবার কেমোথেরাপি নিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। এমতাবস্থায় জীবন বাঁচাতে দেশবাসী,প্রবাসী  এবং দানশীল ধনাঢ্য ব্যক্তিদের কাছে সাহায্যের প্রার্থনা জানিয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ক্যান্সার আক্রান্ত শামীমা। 


শামীমাকে সাহায্য পাঠাতে নিম্নোক্ত নম্বর যোগাযোগ করুন।

বিকাশ (পার্সোনাল)  ০১৩২০৬৩২৫২১। 

ব্যাংক হিসাব নম্বর : 20507770205275675, ইসলামি ব্যাংক,কুষ্টিয়া শাখা।

শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

ডায়াবেটিস কি? কেন হয়?  নিয়ন্ত্রণের কৌশল ও চিকিৎসা পদ্ধতি

ডায়াবেটিস কি? কেন হয়? নিয়ন্ত্রণের কৌশল ও চিকিৎসা পদ্ধতি

 ডায়াবেটিস

যখন মানুষের রক্তে স্বাভাবিক মাত্রার অতিরিক্ত পরিমানে শর্করা ( Blood Sugar ) অনেক দিন যাবৎ থেকে থাকে , তখন সেই অবস্থাকে ডায়াবেটিস ( Diabetes ) বলা হয় । ডায়াবেটিস রোগে সাধারণত : শরীরের শর্করা ব্যবহার ও সঞ্চয় প্রক্রিয়া ব্যাঘাত হয় , যার কারণে রক্তে শর্করার পরিমাণ  বেড়ে যায় ।


ডায়াবেটিস


ডায়াবেটিস দুই ধরণের হয়ে থাকে :


টাইপ ১ , যেখানে অগ্ন্যাশয় ( Pancreas ) থেকে ইনসুলিন হরমোন উৎপাদন ক্ষমতা একেবারে বন্ধ হয়ে যায় , ফলে রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয় ।


প্রাসান এইচ  টাইপ ২ , যেখানে অগ্ন্যাশয় ইনসুলিন তৈরী করতে পারে , কিন্তু তা পর্যাপ্ত পরিমাণে না , কিংবা ইনসুলিন যথাযথ ভাবে কাজ করতে পারে না ।


ডায়াবেটিস এর কিছু গুরুত্বপর্ণ লক্ষণ হলো :


ঘন ঘন ক্ষুধা পাওয়া , ঘন ঘন তৃষ্ণা , ঘন ঘন প্রস্রাব হওয়া , অস্বাভাবিক ভাবে ক্লান্ত হয়ে যাওয়া , দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া / দৃষ্টি ঝাপসা হয়ে আসা , ক্ষত শুকাতে দেরি হওয়া ।


ডায়াবেটিস শনাক্তকরণের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো রক্ত শর্করা পরীক্ষা , যা প্রত্যেক লিটার রক্তে কত মিলিমোল ( mmol / L ) শর্করা আছে নির্ণয় করে ।


মূলত : নিম্নোক্ত পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস নির্ণয় করা হয়। পরীক্ষা  স্বাভাবিক মাত্রা  ডায়াবেটিস মাত্রা

খালি পেটে

৭ মি : মোল / লিটার এর বেশি ( < 9 mmol / L )


( Fasting Blood Glucose )  ( ৩.৬-৫.৫ mmol / L )


যেকোন সময় ( Random Blood Glucose )  | ৭ মি : মোল / লিটার এর কম ১১ মি : মোল / লিটার এর বেশি । ( < 9 mmol / L ) < ১১ mmol / L )


শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

রক্তচাপ কি?  রক্তচাপের কারণ লক্ষণ ও চিকিৎসা জেনে নিন।  (blood pressure)

রক্তচাপ কি? রক্তচাপের কারণ লক্ষণ ও চিকিৎসা জেনে নিন। (blood pressure)

 রক্তচাপ কি ( blood pressure) কি?

১। রক্তনালির (blood vessel)  উপর রক্ত কর্তৃক প্রযুক্ত চাপকে রক্তচাপ (blood pressure) বলে।

২। প্রতিটি সময় একবার সর্বোচ্চ চাপ (সিস্টোলিক)  এবং৷ সর্বনিম্ন চাপ ডায়াস্টোলিক বলা হয়। 

উচ্চ রক্তচাপ কি


৩। হৃদপিণ্ডের অতিরিক্ত সংকোচন প্রবণতাই রক্তচাপের কারণ।  এটি সাধারণত উর্ধবাহুর ব্রাকিয়াল ধমনিতে মাপা হয়।

৪। রক্তচাপ সব সময় সিস্টোলিক চাপ উপরে এবং ডায়াস্টোলিক চাপ নিচে লিখে প্রকাশ করা হয়।  যেমনঃ ১২০/৮০ একজনে স্বাভাবিক ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়।

ব্লাড প্রেশারের একক মি.মি. পারদ।

উচ্চ রক্তচাপ /হাইপারটেনশন(Hypertension) সম্পর্কে জেনে নিই।

হাইপারটেনশন / উচ্চ রক্তচাপ (Hypertension) হলো একটি রোগ যখন কোন ব্যক্তির রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে উর্ধ্বে থাকে। 

এ রোগের ধরণ__ এটি দু-ধরনের হতে পারে সেগুলো হলো

১। প্রাথমিক  /primary Hypertension:

 যখন হাইপারটেনশন এর কোন নির্দিষ্ট কারণ পাওয়া  যায়না তখন তাকে  প্রাথমিক primary Hypertension হিসেবে ধরা হয়।  প্রায় ৯৫ % ভাগ ক্ষেত্রেই প্রাথমিক হাইপারটেনশন বলে চিহ্নিত করা হয়। 

২। সেকেন্ডারি (secondary) হাইপারটেনশন

 নির্দিষ্ট কারণ  শনাক্ত করা না গেলে  তাকে সেকেন্ডারি secondary হাইপারটেনশন শ্রেণীভুক্ত করা হয়।  নির্দিষ্ট কারণের মাঝে আছে কিডনি রোগ,থাইরয়েড /প্যারাথায়রয়েড গ্রন্থির জটিলতা ইত্যাদি। 

উচ্চ রক্তচাপের চিকিৎসা বা করণীয়ঃ

১) রোগী চেয়ারে পেছনে হেলান দিয়ে বসে, দুই হাত টেবিলের উপর থাকবে। রোগীর হাত এমনভাবে রাখতে হবে হার্টের সমতলে থাকে।  হাফ হাতা অথবা ঢিলেঢালা জামা পরা ভালো।  জামার হাতা ভাজ দিয়ে রাখার সময় যেন টাইট না হয়ে যায়।  এরপর রক্তচাপ মেপে দেখতে হবে যদি বেশি হয় রোগী কে বাতাসের নীচে স্থির অবস্থায় থাকবে এবং এ সময়ের মধ্যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারে ফলোআপে থাকবেন।