মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

কুষ্টিয়া দৌলতপুরে ভয়াবহ মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কুষ্টিয়া দৌলতপুরে ভয়াবহ মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র আব্দুর রহমান বাঁধন (১৪) নিহত ও অপর দুই বন্ধু আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। 



বাঁধন উপজেলার মহিশকুন্ডি কলেজ পাড়া গ্রামের সিলন হোসেনের ছেলে। ও তার সাথে থাকা অপর দুই বন্ধু উপজেলার মহিশকুন্ডি পূর্ব পাড়া গ্রামের কামরুল ইসলাম সোহেলের ছেলে সামিউল এবং মুসলিম নগর গ্রামের নিয়ামুল ইসলামের ছেলে নাবিল। তারা তিনজন মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও ঘনিষ্ঠ বন্ধু । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঁধন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে মহিষকুন্ডি কলেজ পাড়া থেকে ময়রামপুরগামী রাস্তায় যাওয়ার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা মারলে ঘটনাস্থানে বাঁধন নিহত হয়। ও তার দুই বন্ধু আহত হলে স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, তারা তিন বন্ধু একই মোটরসাইকেলে মহিষকুন্ডি কলেজ পাড়া থেকে ময়রামপুরগামী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারলে ঘটনাস্থলে বাঁধন নামে একজন নিহত হয় অপর দুজন আহত হয়, আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

কুষ্টিয়া দৌলতপুরে মাদক ব্যবসায়ী আটক .... দৈনিক মূল্যবোধ

কুষ্টিয়া দৌলতপুরে মাদক ব্যবসায়ী আটক .... দৈনিক মূল্যবোধ

দৈনিক মূল্যবোধ ডেস্কঃ কুষ্টিয়া দৌলতপুর মরিচা ইউনিয়নের,বৈরাগীরচর কারিতলার মাদক ও অস্র ব্যাবসায়ী লিয়াকত আলী(সাবেক মেম্বার) এর স্ত্রী ও ছেলে এক হাজার ইয়াবা ও মাদক বিক্রির “ঊনিশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচ শত টাকা” সহ গ্রেফতার,লিয়াকত কৌশলে পালিয়েছে।



গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনবাহিনীর কুষ্টিয়া”রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি” কর্তৃক দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউনিয়নের বৈরাগীরচর কারিতলা গ্রামের বিশিষ্ট মাদক ও অস্র ব্যাবসায়ী(ডিলার) লিয়াকত আলী(সাবেক মেম্বার) এর বাড়িতে অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃত ব্যাক্তি কাজল রেখা,স্বামী-লিয়াকত আলী,আব্রাহাম লিংকন,পিতা-লিয়াকত আলী।লিয়াকত আলী কৌশল পলায়ন কর প্রশাসনের উপস্থিতি টের পেয়ে।স্থানীয় সূত্রে জানাগেছে লিয়াকত আলী বিএনপি রাজনীতি করে,তাঁরনামে বাংলাদেশের বিভিন্ন থানাতে প্রায় ডজন খানেক অস্র ও মাদক মামলা রয়েছে,কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছে।গ্রেফতারকৃত লিয়াকত আলীর স্রী কাজলী খাতুন শিক্ষকতার আড়ালে মাদক ও অবৈধ অস্র ব্যাবসার সাথে জড়িত,লিয়াকত আলীর ছেলে আব্রাহাম লিংকন ঢাকার “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে”ল’শাখার ছাত্র,পড়ালেখার পাশাপাশি বাবা লিয়াকত আলীর মাদক ও অস্র ব্যাবসা সিন্ডিকেট সদস্য ও সহযোগিতা করে।লিয়াকত আলী দীর্ঘদিন সারাদেশ ব্যাপী মাদক ও অবৈধ অস্র ব্যাবসায়ীদের সাথে সিন্ডিকেট করে চলে, গত ৫-ই আগষ্ট সরকার পতনের পর লিয়াকত আলী তাঁর বাড়ির সামনে লোক দেখানো গরু ফার্ম ব্যাবসার আড়ালে মাদক ও অবৈধ অস্র ব্যাবসার জোর পরিচালনা শুরু করে।এতে এলাকাতে মাদক ও অস্রের পরিমান বেড়ে যায়,স্থানীয়রা চরম অস্বস্তিতে পড়ে,লিয়াকতের ভয়ে প্রশাসনের কাছে স্থানীয়রা মুখ খুলতে সাহস পায়না,গতকাল রাতে বাংলাদেশ সেনবাহিনী কুষ্টিয়া শাখার দায়িত্বরত টীম কর্তৃক অভিযান পরে স্থানীয় জনমনে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে।গ্রেফতার আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১০(ক)/৪০/৪১ ধারায় হয়েছে।

সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

কুষ্টিয়া দৌলতপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে... দৈনিক মূল্যবোধ

কুষ্টিয়া দৌলতপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে... দৈনিক মূল্যবোধ

 দৈনিক মূল্যবোধ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সুশীল সমাজ ও স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.তৌফিকুর রহমান।সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল হাই সিদ্দিকী।



দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার(গোপনীয়)আদিত্য পাল,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন,ছাত্রপ্রতিনিধি,সাংবাদিক ও অন্যান্য সুধী সমাজের প্রতিনিধিগণ।সভায় দৌলতপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও দৌলতপুরে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। 

বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ...

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ...

 

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। জাতিসংঘের আন্তসরকার এ সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করে।"

জাতিসংঘের সাম্প্রতিক ছবি 


মঙ্গলবার দেশে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে ২০২৫ সালের জন্যে তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।"


নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন।"


মানবাধিকার কাউন্সিলের কার্যালয়ে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্ব করেন।"


ভাইস প্রেসিডেন্টের জন্য নির্বাচনপ্রক্রিয়া গত অক্টোবরে শুরু হয়েছিল।বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংস্থায় কাজ করার সময় এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল।"


এপিজি সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বাংলাদেশের প্রার্থিতা সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তর সদস্যপদ বিবেচনার জন্য মনোনয়ন প্রদান করে।"


অবশেষে প্রক্রিয়াটি সফলভাবে সমাপ্ত হয়, যখন বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য কাউন্সিল সদস্যদের সর্বসম্মত সমর্থন অর্জন করে।"


২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ।"


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ নির্বাচন 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ।"

সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন

 



ডানা ৩৬মাসকটটি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। পায়রা আকৃতির ৩৬টি রঙিন পালকবিশিষ্ট মাসকটটি শান্তি, স্থিতিস্থাপকতা এবং জাতির শক্তি ঐক্যের প্রতীক

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই উদ্যোগের অংশ হিসেবে রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালেতারুণ্যের উৎসব-২০২৫শীর্ষক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় তরুণ যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে তারুণ্যের উৎসব ২০২৫-এর লোগো এবং আসন্ন বিপিএলের অফিসিয়াল মাসকটডানা ৩৬উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অনুষ্ঠানে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। এই আয়োজন সফল করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।

তিনি বলেন, ‘শোককে শক্তিতে রূপান্তর করার জন্যএসো দেশ বদলাই, পৃথিবী বদলাইশীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫, যা অনুষ্ঠিত হবে বছরের ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সবসময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করতে চাই। তাদের ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই

খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যতই মতভেদ থাকুক না কেন, খেলাধুলার ক্ষেত্রে আমরা সবাই একত্রিত হয়ে যাই।

ডানা ৩৬মাসকটটি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছেপায়রা আকৃতির ৩৬টি রঙিন পালকবিশিষ্ট মাসকটটি শান্তি, স্থিতিস্থাপকতা এবং জাতির শক্তি ঐক্যের প্রতীকঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল মুশফিকুর রহিম

তাদের পাশাপাশি নারী ক্রিকেট দলের সদস্য এবং ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 কুষ্টিয়ায় ইবির শিক্ষার্থীবাহী বাসের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম হাউজিং এ ব্লকের ২৮৮ নং বাসার মৃত নূর উদ্দিনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল যোগে জাহিদুল ইসলাম পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন।



 এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি দ্রুতগামী দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীরা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী ইকবাল বলেন ঘাতক বাসটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক হতে মোল্লা তেঘরিয়া মোড় অতিক্রম করে জেলখানা মোড় হতে পিটিআই রোডের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। নিহত  সাইকেল আরোহী পাশের রাস্তা দিয়ে সাইকেলে আসছিল। হঠাৎ কুষ্টিয়া জেলখানা মোড় পৌঁছালেই ঘাতক বাস চালক সাইকেল আরোহীর উপর বাসটি চাপা দেন ঘটনাস্থলেই সাইকেল আরোহী নিহত হন। পাশাপাশি বাস চালক উক্ত বাইসাইকেল টিকে অনেক দূর টেনে হেঁচড়ে নিয়ে যান। এলাকাবাসী ছুটে এসে বাসটিকে আটক করে কিন্তু বাস চালককে আটক করতে পারি নাই।  পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহায়তায় ঘাতক বাসটিকে কুষ্টিয়া পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুরে অতর্কিত হামলায় দুই সহোদরের মৃত্যু

কুষ্টিয়া দৌলতপুরে অতর্কিত হামলায় দুই সহোদরের মৃত্যু

দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ  কুষ্টিয়া দৌলতপুরের সাতারপাড়া গ্রামে গাইন ও পেয়াদা উভয় বংশের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দ্ব-ন্দ্ব ছিল। পূর্ব শ-ত্রুতার জেরে গাইন গ্রুপের ওপর পূর্ব পরিকল্পিতভাবে পেয়াদা গ্রুপের লোকজন হা-মলা করে। এতে নজরুল ও হামিদ নামের আপন দুই ভাই নি-হত হয়েছেন। আ-হত হয়েছেন কয়েকজন। 

আ-হতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার বিকালে নজরুল ও হামিদ সাতারপাড়া বাজারে চা খাচ্ছিল। এ সময় প্রতিপক্ষ পেয়াদা গোষ্ঠীর ফরিদের ছেলে র‍্যানিস, মৃ-ত হারান বিশ্বাসের ছেলে মনির উদ্দিন মনো, সুমন, মহাবুলের ছেলে ফারুক, রনির ছেলে রাসেল, ওয়াসিম, ইকরামুল ও তাদের লোকজন নজরুল এবং হামিদকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত অবস্থায় আসমত, জামাল ও আকবর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নি-হতের পরিবার সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।