সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

কুষ্টিয়া দৌলতপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে... দৈনিক মূল্যবোধ

কুষ্টিয়া দৌলতপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে... দৈনিক মূল্যবোধ

 দৈনিক মূল্যবোধ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সুশীল সমাজ ও স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.তৌফিকুর রহমান।সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল হাই সিদ্দিকী।



দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার(গোপনীয়)আদিত্য পাল,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন,ছাত্রপ্রতিনিধি,সাংবাদিক ও অন্যান্য সুধী সমাজের প্রতিনিধিগণ।সভায় দৌলতপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও দৌলতপুরে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। 

বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ...

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ...

 

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। জাতিসংঘের আন্তসরকার এ সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করে।"

জাতিসংঘের সাম্প্রতিক ছবি 


মঙ্গলবার দেশে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে ২০২৫ সালের জন্যে তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।"


নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন।"


মানবাধিকার কাউন্সিলের কার্যালয়ে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্ব করেন।"


ভাইস প্রেসিডেন্টের জন্য নির্বাচনপ্রক্রিয়া গত অক্টোবরে শুরু হয়েছিল।বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংস্থায় কাজ করার সময় এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল।"


এপিজি সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বাংলাদেশের প্রার্থিতা সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তর সদস্যপদ বিবেচনার জন্য মনোনয়ন প্রদান করে।"


অবশেষে প্রক্রিয়াটি সফলভাবে সমাপ্ত হয়, যখন বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য কাউন্সিল সদস্যদের সর্বসম্মত সমর্থন অর্জন করে।"


২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ।"


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ নির্বাচন 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ।"

সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন

 



ডানা ৩৬মাসকটটি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। পায়রা আকৃতির ৩৬টি রঙিন পালকবিশিষ্ট মাসকটটি শান্তি, স্থিতিস্থাপকতা এবং জাতির শক্তি ঐক্যের প্রতীক

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই উদ্যোগের অংশ হিসেবে রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালেতারুণ্যের উৎসব-২০২৫শীর্ষক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় তরুণ যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে তারুণ্যের উৎসব ২০২৫-এর লোগো এবং আসন্ন বিপিএলের অফিসিয়াল মাসকটডানা ৩৬উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অনুষ্ঠানে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। এই আয়োজন সফল করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।

তিনি বলেন, ‘শোককে শক্তিতে রূপান্তর করার জন্যএসো দেশ বদলাই, পৃথিবী বদলাইশীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫, যা অনুষ্ঠিত হবে বছরের ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সবসময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করতে চাই। তাদের ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই

খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যতই মতভেদ থাকুক না কেন, খেলাধুলার ক্ষেত্রে আমরা সবাই একত্রিত হয়ে যাই।

ডানা ৩৬মাসকটটি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছেপায়রা আকৃতির ৩৬টি রঙিন পালকবিশিষ্ট মাসকটটি শান্তি, স্থিতিস্থাপকতা এবং জাতির শক্তি ঐক্যের প্রতীকঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল মুশফিকুর রহিম

তাদের পাশাপাশি নারী ক্রিকেট দলের সদস্য এবং ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 কুষ্টিয়ায় ইবির শিক্ষার্থীবাহী বাসের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম হাউজিং এ ব্লকের ২৮৮ নং বাসার মৃত নূর উদ্দিনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল যোগে জাহিদুল ইসলাম পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন।



 এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি দ্রুতগামী দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীরা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী ইকবাল বলেন ঘাতক বাসটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক হতে মোল্লা তেঘরিয়া মোড় অতিক্রম করে জেলখানা মোড় হতে পিটিআই রোডের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। নিহত  সাইকেল আরোহী পাশের রাস্তা দিয়ে সাইকেলে আসছিল। হঠাৎ কুষ্টিয়া জেলখানা মোড় পৌঁছালেই ঘাতক বাস চালক সাইকেল আরোহীর উপর বাসটি চাপা দেন ঘটনাস্থলেই সাইকেল আরোহী নিহত হন। পাশাপাশি বাস চালক উক্ত বাইসাইকেল টিকে অনেক দূর টেনে হেঁচড়ে নিয়ে যান। এলাকাবাসী ছুটে এসে বাসটিকে আটক করে কিন্তু বাস চালককে আটক করতে পারি নাই।  পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহায়তায় ঘাতক বাসটিকে কুষ্টিয়া পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুরে অতর্কিত হামলায় দুই সহোদরের মৃত্যু

কুষ্টিয়া দৌলতপুরে অতর্কিত হামলায় দুই সহোদরের মৃত্যু

দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ  কুষ্টিয়া দৌলতপুরের সাতারপাড়া গ্রামে গাইন ও পেয়াদা উভয় বংশের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দ্ব-ন্দ্ব ছিল। পূর্ব শ-ত্রুতার জেরে গাইন গ্রুপের ওপর পূর্ব পরিকল্পিতভাবে পেয়াদা গ্রুপের লোকজন হা-মলা করে। এতে নজরুল ও হামিদ নামের আপন দুই ভাই নি-হত হয়েছেন। আ-হত হয়েছেন কয়েকজন। 

আ-হতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার বিকালে নজরুল ও হামিদ সাতারপাড়া বাজারে চা খাচ্ছিল। এ সময় প্রতিপক্ষ পেয়াদা গোষ্ঠীর ফরিদের ছেলে র‍্যানিস, মৃ-ত হারান বিশ্বাসের ছেলে মনির উদ্দিন মনো, সুমন, মহাবুলের ছেলে ফারুক, রনির ছেলে রাসেল, ওয়াসিম, ইকরামুল ও তাদের লোকজন নজরুল এবং হামিদকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত অবস্থায় আসমত, জামাল ও আকবর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নি-হতের পরিবার সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া ভেড়ামারায় ২ জন আসামি গ্রেফতার - দৈনিক মূল্যবোধ

কুষ্টিয়া ভেড়ামারায় ২ জন আসামি গ্রেফতার - দৈনিক মূল্যবোধ

 ভেড়ামারা (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলার ০২ (দুই) জন আসামী (চোর) গ্রেফতার

গ্রেফতারকৃত আসামি


 গত ২৪ অক্টোবর’২৪ খ্রি. তারিখে  পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব শেখ শহিদুল ইসলাম অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা কুষ্টিয়া’র 

সার্বিক তত্ত্ববধানে এসআই (নিঃ)/মোঃ শিমরুল হাসান, এএসআই (নিঃ)/সঞ্জয় অন্যান্য ফোর্স এর সহায়তায় ভেড়ামারা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালে ভেড়ামারা থানার মামলা নাম্বার -১, তারিখ ১৫/৮/২০২৪ খ্রি. ধারা-৩৭৯ পেনাল কোড এর আসামি ১। রুমন (৩৫) পিতা-রবিউল ইসলাম, গ্রাম-চর ধামুদিয়া, ২। মোহাম্মদ মামুন (৩১), পিতা-মৃত আজমত আলী, গ্রাম-ষোল দাগ, থানা ও জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে।

দৈনিক মূল্যবোধ - ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারী করলো সরকার

দৈনিক মূল্যবোধ - ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারী করলো সরকার

 দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ গত ৪ অক্টোবর ২০২৪ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে।"




প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।"


গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মাদ ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। এছাড়াও হাজার হাজার শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছেন।


সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত আছে। যার প্রেক্ষিতে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।